1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিলিভার

৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ১০.৪০ পিএম
  • ৪৩১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা। 

আটককৃত হলো, গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকার রফিকুল ইসলাম এর ছেলে হাফিজুর ইসলাম (২৪)

বুধবার (১৫ মে) রাত সাড়ে ৩ঘটিকায় ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে ভৈরব নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে ১ একজন আটক করা হয়।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ০২ টি নেভী ব্লু কালারের ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত ৩১.৫০০ (একত্রিশ কেজি পাঁচশত গ্রাম) গাঁজা, ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 আসামী দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে  গাঁজা দেশের বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তির নিকট পাইকারী/খুচরা বিক্রয় করে মর্মে স্বীকার করে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com