1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০০ পিএম
  • ২৩৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: ​আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় এক বিশেষ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিবির বাজার এলাকায় অবস্থিত ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামক সেমাই কারখানায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়- অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল, শিশুখাদ্যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ শিল্প-রং ব্যবহার করা হচ্ছিলো,কারখানায় উৎপাদিত সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি এসপারটাম মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

​ভোক্তা অধিদপ্তর জানায়, কোনো বৈধ হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটের গায়ে ‘হালাল’ লোগো ব্যবহার করে সাধারণ ক্রেতাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি।

উক্ত প্রতিষ্ঠানকে ​ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এসব অপরাধের দায়ে ‘কাশফুল ফুড প্রডাক্ট’কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তর আরও জানায়,​”জনস্বার্থ এবং রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই অভিযান পুরো মাসব্যাপী জেলাজুড়ে অব্যাহত থাকবে।”

​উক্ত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন: জনাব মো: জুয়েল মিয়া, নিরাপদ খাদ্য অফিসার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com