1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২.৩৮ পিএম
  • ৬১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি (Negative Equity) এবং আনরিয়েলাইজড লস (Unrealized Loss) সমন্বয়ের সময়সীমা বেড়েছে। সমন্বয়ের জন্য প্রতিষ্ঠানগুলো ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ১০৩৮ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, যে সকল প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বিএসইসি তাদের সময়সীমা বাড়িয়েছে তা সেভাবেই বলবৎ থাকবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিক প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে।

তবে, ২০২৬ সালের মধ্যে নতুনভাবে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২৬ সালেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে ২০২৬ সালে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা যাবে না বা তা সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই সমন্বয় করতে হবে।

এছাড়া, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট হিসাবসমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদানের লক্ষ্যে কমিশন নিম্নোক্ত শর্তসমূহ আরোপ করেছে:

ক। নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ের মাধ্যমে পোর্টফোলিও rebalancing করা যাবে। তবে এ ধরনের ক্রয়ের বিপরীতে কোনো নতুন মার্জিন ঋণ প্রদান করা যাবে না এবং এসকল বিও হিসাবের কোন লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।

খ। প্রডিশনিং ও সমন্বয়কালীন সময়ে উক্ত BO হিসাবসমূহে মার্জিন ঋণের সুদ (Interest) কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি (Portfolio Management Fee) আরোপ করা যাবে না।

গ। নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবসমূহের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা বা তাঁদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না।

ঘ। বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ (Cash Dividend) ঘোষণা বা বিতরণ করিতে পারিবে না।

কমিশন মনে করে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

যেসব বন্ডের ক্ষেত্রে কমিশনের Consent Letter-এ অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (ATB) তালিকাভুক্তির শর্ত রয়েছে কিন্তু এখনও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে বন্ডগুলো তালিকাভুক্ত করা হয়নি; সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন দাখিল করার নিদের্শনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে, বর্তমানে ATB-তে তালিকাভুক্ত বন্ডসমূহ মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার বিষয়ে স্টক এক্সচেঞ্জসমূহ ৩০ নভেম্বর ২০২৬ এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জসমূহ বিদ্যমান Listing Regulations এবং প্রয়োজনীয় Listing Requirement অনুসরণ করে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন বিবেচনা ও স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিক গণপ্রস্তাব (IPO) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে Single Window Review পদ্ধতি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কর্তৃক আইপিও আবেদন পর্যালোচনাকালে কমিশনের কোন পর্যবেক্ষণ (Observation) থাকলে তা স্টক এক্সচেঞ্জকে প্রদান করতে পারবে। স্টক এক্সচেঞ্জ উহার নিজস্ব পর্যবেক্ষণসহ কমিশনের উক্ত পর্যবেক্ষণ পর্যালোচনা ও বিবেচনাপূর্বক আইপিও আবেদনের বিষয়ে কমিশনের নিকট সুপারিশ দাখিল করবে। আইপিও আবেদন Single Window Review পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হবে। ফলে আইপিও প্রক্রিয়া কোম্পানির জন্য সহজ ও সময় সাশ্রয়ী হবে এবং সামগ্রিক প্রক্রিয়া অধিকতর গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com