1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২.১২ পিএম
  • ৪৫ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ভাতিজির পর চাচীর সঙ্গে সম্পর্কের চেষ্টা, ক্ষোভে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, মহব্বতকে খাইছি, তোরেও খাইমু এমন বক্তব্যের সূত্র ধরে রহস্য উদঘাটন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মহব্বত আলী (৩৯)। একই ভাবে তরুণীর চাচীর সঙ্গেও সম্পর্ক গড়ার চেষ্টা করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে চাচা-চাচী ও ভাতিজি তাকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেন। পরে লাশ লুকিয়ে রাখেন পেছানোর পেপটিক ট্যাংকে। এ ঘটনায় দায়ের করা গুমের মামলায় ছয় নির্দোষ ব্যক্তি তিন বছর জেল খাটার পর গত শুক্রবার হত্যায় জড়িত ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাড়ির পেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ডিবি। হত্যার রহস্য উদঘাটন হয়েছে, জড়িত চারজনকে গ্রেফতারের পর পেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে মহব্বতের কঙ্কাল।

চৌমুহনী ইউনিয়নের রামনগরের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মহব্বত রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। গ্রেফতার বক্তিরা হলেন একই গ্রামের শাহ আলম (৩৪), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪), প্রতিবেশী জয়নাল মিয়া (২১) ও ইয়াছিন মিয়া। পুলিশ জানায়, নিহত মহব্বতের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। স্থানীয় কয়েকজন মাদককারবারির সঙ্গে তার বিরোধ চলছিল। এর মধ্যে ২০২৩ সালের ৩০ জুলাই নিখোঁজ হন তিনি। এ ঘটনায় থানায় গুমের মামলা হলে পুলিশ বিভিন্ন সময়ে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তারা সবাই এখন জামিনে রয়েছেন। মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা ছিলেন ডিবির সাবেক এসআই ও মাধবপুর থানার বর্তমান ওসি সোহেল রানা। তিনি জানান, গ্রেফতার ছয়জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি শাহ আলম এক ব্যক্তির সঙ্গে ঝগড়ার সময় বলে ওঠেন, মহব্বতকে খাইছি, তোরেও, খাইমু।

এ কথার কল রেকর্ড ডিবির হাতে পৌছালে শুক্রবার চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, শাহ আলমের ভাতিজির সাথে মহব্বত প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্ক করেন। একই কাজ তার স্ত্রী জাহানারা বেগমের সাথেও করতে চাইলে তারা হত্যার সিদ্ধান্ত নেন। জাহানারা বাড়িতে ডেকে এনে লোক চলে আসবে বলে ওয়্যার ডুবে লুকিয়ে রাখেন। পরে নারী পুরুষ কয়েকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পেছনের পেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন লাশ। ওসি সোহেল রানা আরও জানান, ডিবি উদ্ধার করা কঙ্কালটি নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানো হবে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com