1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫.১৪ পিএম
  • ৩৫ Time View

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ অর্জন করেছে। ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে পাওয়া এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির পশুখাদ্য নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তাত্মর করা হয়। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান ও ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ অন্যারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নয়নের যাত্রা। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বৃদ্ধি, অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করা এবং দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, শুধু বিক্রয় ও মুনাফা নয়, বরং পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিই শিল্প খাতে নেতৃত্ব অর্জনের মূল ভিত্তি। তিনি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশিস্নষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।

আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে আকিজ রিসোর্স প্রতিশ্রম্নতিবদ্ধ। তিনি সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ মাধ্যমে আকিজ রিসোর্সকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরেন।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য ব্রয়লার, লেয়ার, সোনালি মুরগি, দুগ্ধজাত গবাদিপশু এবং তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের পশু ও মৎস্যখাদ্য উৎপাদন ও সরবরাহ করে। আন্তর্জাতিক এসব সনদ অর্জন প্রতিষ্ঠানটির উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com