1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ

  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১.০৫ পিএম
  • ৪৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। এসব সভায় কোম্পানিগুলোর ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একটি কোম্পানি তাদের পূর্বঘোষিত বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে।

সোমবার (২ নভেম্বর) ডিএসইর মাধ্যমে কোম্পানিগুলো এ সংক্রান্ত তথ্য জানিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস (আইবিপি) পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ৭ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিকে, আইটি কনসালট্যান্টস পিএলসির বোর্ড সভা আগামী ৮ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। উভয় সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

একই দিনে বিকেল ৪টায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ ছাড়া ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের সভা একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। উভয় সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

অন্যদিকে, হাওয়া ওয়েলটেক্স (বিডি) পিএলসির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকেল ৫টায় এবং নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির সভা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ দুই কোম্পানির পরিচালনা পর্ষদও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে।

এ ছাড়া ক্রাউন সিমেন্ট পিএলসির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের ১৬তম বিশেষ সাধারণ সভার (ইজিএম) বিস্তারিত এজেন্ডা প্রকাশ করেছে। এর আগে ১ নভেম্বর ডিএসইর মাধ্যমে কোম্পানিটি ইজিএম আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

কোম্পানিটির নতুন অবজেক্ট ক্লজ সংযোজনসংক্রান্ত বিস্তারিত এজেন্ডা প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত নথি ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com