1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩.০৪ পিএম
  • ১৫০ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রমেের উদ্বোধন করা হয়েছে।  রবিবার (০১ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে স্কুল অভ্যন্তরে মিড-ডে -মিল দোকান থেকে তাদের রুচিসম্মত খাবার গ্রহন করে।

প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্য  সানজিদা ইসলাম তিনা ও আরাফা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য, অভিভাবক ও শিক্ষক কর্মচারীরা।

উল্লেখ্য বাংলাদেশের ৮ টি বিভাগের ৮ টি স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগে একমাত্র সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচিতে নির্বাচিত করায় অত্র স্কুলের শিক্ষক কর্মচারী,  শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com