1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২.৩১ পিএম
  • ১১৭ Time View

লালমনিরহাট, ১৫ই কার্তিক, (৩১শে অক্টোবর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার (৩১শে অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের আমলে লালমনিরহাট থেকে ক্রীড়া বিদায় নিয়েছিল। বর্তমান সরকারের সহযোগিতায় খেলাধুলায় প্রাণের সঞ্চার হয়েছে।’

খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘খেলায় অংশগ্রহণের মাধ্যমে তাঁদের মাঝে যে প্রতিভার বিকাশ হচ্ছে তা বিকশিত করতে হবে। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তিনি কিশোর বয়সই হলো ফুটবলের জন্য পারফেক্ট সময়। এই বয়সি ফুটবলারদের যদি সঠিকভাবে নার্সিং করা যায় তাহলে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে। প্রতিমন্ত্রী এ ধরনের টুর্নামেন্ট অন্যান্য জেলায়ও চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফাইনাল খেলায় বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে লপুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com