1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০.১২ এএম
  • ৩৮ Time View

দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে মা ও শিশু সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাকায় পল্লী সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

ড. মো. সানাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

সজিব রহমান সবুজ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম, পল্লী সেবা সংস্থার এরিয়া ম্যানেজার পারুল খানম, সংস্থাটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক নজরুল ইসলাম, ভোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য সাব্বির হোসেন রয়েল এবং বিশিষ্ট সমাজসেবক মাসুম ইসলাম, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমিন বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব, মাটি ও পানি দূষণ এবং জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার কমানো, বিকল্প পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহিত করা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি সুমা খাতুন বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com