1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি

  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০.২৫ পিএম
  • ৫৪ Time View

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হতে চায় কোম্পানিটি। এই পদ্ধতির আইপিও’র শর্ত হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো’র আয়োজন করা হচ্ছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামী ১৮ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমেও রোড শোতে যোগ দেওয়া যাবে। এতে কোম্পানির উর্ধতন কর্মকর্তারা কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ অনুসারে সকল যোগ্য বিনিয়োগকারী (ইআই) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানিটি।

আলোচিত বিধি অনুসারে, যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে আছে- মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্কিম, ন্যাশনাল পেনশন অথরিটি ইত্যাদি।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ইস্যু রেজিস্ট্রারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

বর্তমানে কনফিডেন্স গ্রুপের একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানিটির নাম কনফিডেন্স সিমেন্ট পিএলসি। এটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ। এই শেয়ারের ৩০.৩৪ শতাংশ কোম্পানির উদ্যোক্তারা ধারণ করছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩৭ দশমিক ৩৪ শতাংশ, আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ টাকা ২৩ পয়সা। সে বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ, যা ছিল শেয়ার প্রতি ১ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com