1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০.০৮ পিএম
  • ৩৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চৌদ্দগ্রাম উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) ও শফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ ও মতিনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com