1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫.৩১ পিএম
  • ৩২ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আওতাধীন চৌয়ারা নামক স্থানে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com