1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

  • আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১.৫৭ এএম
  • ৫৫ Time View

রাজধানীর ঢাকা-১৭ আসনের বনানী এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে থানা, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নেতৃত্ব ও দিকনির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষ করে বনানী, কাকলী, চেয়ারম্যানবাড়ি গেট ও মহাখালীসহ গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। কোথাও যেন গাড়িতে আগুন দেওয়া, যানবাহন ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে তাঁরা নজরদারি করছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে বনানী থানা, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে দিন-রাত মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। তাঁদের লক্ষ্য—সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানবাহন ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষা করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

এ সময় নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে তাঁরা সতর্ক রয়েছেন। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় বনানীসহ ঢাকা-১৭ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের এই সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com