1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭.৪২ পিএম
  • ৬৮ Time View

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের ব্যাংকিং ও আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যবসায়িক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরির উদ্দেশ্যে বুধবার পুলিশ প্লাজা কনকর্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা তাঁদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, অর্থায়নের প্রয়োজনীয়তা, বিদ্যমান চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক করিম মিয়া ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল আলম হাসান ব্যাংকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতি আমিনুর রহমান বলেন, স্থানীয় ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী আর্থিক সেবা নিশ্চিত করা গেলে কমিউনিটি ব্যাংকের সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা ও সমর্থন আরও সুদৃঢ় হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), ব্যাংকের বিভিন্ন উদ্যোগে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ এবং ব্যাংকিং সেবার মানোন্নয়নে তাঁদের মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান জানান। তিনি ব্যবসায়ী সমিতির সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্ব দেন।

নারী উদ্যোক্তা সানজিদা তন্নী তাঁর বক্তব্যে নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য করা, ঋণ গ্রহণের শর্ত সহজীকরণ এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেন, ব্যাংকিং সেবার সহজলভ্যতা ব্যবসায়ীদের মূল্যবান সময় সাশ্রয়ের পাশাপাশি দৈনন্দিন লেনদেনকে আরও গতিশীল করবে। প্রয়োজনীয় আর্থিক সেবা ও সমস্যার দ্রুত সমাধান ব্যবসায়িক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। তিনি পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় সমাপনী বক্তব্যে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, কমিউনিটি ব্যাংককে একটি পূর্ণাঙ্গ ‘ফাইন্যান্সিয়াল সুপারস্টোর’ হিসেবে গড়ে তুলতে ব্যাংক কাজ করছে, যেখানে ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ পর্যন্ত সব ধরনের আর্থিক সেবা একই ছাতার নিচে পাওয়া যাবে। গ্রাহকের সঙ্গে শুধু যোগাযোগ নয়, বরং প্রয়োজনের মুহূর্তে সঠিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, দ্রুত সমাধান এবং পরিবর্তিত চাহিদা অনুযায়ী ধারাবাহিক সহযোগিতা নিশ্চিত করাই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য।

তিনি আরও বলেন, ব্যাংকিং সেবার আনুষ্ঠানিকতা সহজ করা, প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং জটিল আর্থিক বিষয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করতে চায় কমিউনিটি ব্যাংক। আস্থা, নিরাপত্তা ও অগ্রগতির মূলমন্ত্রে পরিচালিত ব্যাংকটি নির্ভরযোগ্য সেবা ও নিরাপদ লেনদেনের পাশাপাশি ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়ক আর্থিক সমাধান নিয়ে সব সময় ব্যবসায়ীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভার মধ্য দিয়ে পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কমিউনিটি ব্যাংকের পারস্পরিক আস্থা, কার্যকর যোগাযোগ ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সম্ভাবনা আরও সুদৃঢ় হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com