1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২.০৯ পিএম
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: আওয়ামী ফ্যাসিবাদীচক্র নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য মীর মাজেদুর রহমান সজিব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক স্বাধীন মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম, কালিহাতী উপজেলার আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদীচক্র নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র যাতে কোনোভাবেই সফল না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ওয়ার্ড, পাড়া-মহল্লা, ইউনিয়ন, থানা সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com