1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ৬৩ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মোঃ শাহিবুল ইসলাম তুহিন।

১৮ নভেম্বর (বুধবার)  বিকেল ৪ টায় বড়দিয়া মাধমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১ নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় করেছেন  শাহিবুল ইসলাম।

নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে সুশাসন ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন।

এ ছাড়া জরুরি সেবা নিশ্চিত করা এবং হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি মানবিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরো বলেন, ‘কথায় নয়, কাজে হবে পরিচয়—জনগণ চাইলে পাশে, নিশ্চিত হবে জয়।’  নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

সাবেক ছাত্রদল নেতা খান আরিফুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান,  আরো উপস্থিত ছিলেন,  বড়দিয়া কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন,  বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন, মামুন খান, জিকরুল আলম, খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আয়েনউদ্দিন,  ০১ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিসহ সকল শ্রেণীপেশার মানুষ।

বক্তারা ওয়ার্ড বাসীর কাছে শাহিবুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং আগামী ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ করবেন এবং ভদ্র ছেলে হিসাবে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com