1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২.৩৪ পিএম
  • ৫৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লাটিমি এলাকায় একটি গাছের অর্ধেক অংশ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাটিমি এলাকায় মহাসড়কের পাশের একটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি অর্ধেক কাটা অবস্থায় দেখতে পায়। যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, তিনি গাছ কাটার একটি ভিডিও ফুটেজ দেখেছেন। তাঁর দাবি, মহাসড়কে অবরোধ সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা গাছটি কাটার চেষ্টা করেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে ।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বলেন, গাছের অর্ধেক অংশ কাটা অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com