1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯.৫২ পিএম
  • ১১৭ Time View

চট্টগ্রাম, ১৮ নভেম্বর ২০২৬: তরুণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় Entrepreneur Development Program (EDP)-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD)-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

গত ১৬ নভেম্বর ২০২৬ চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ আয়ুব আলী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন জনাব সাদাত আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ম্যানেজার জনাব কে.এ.এম. তাজুল হাসান।

মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ডিজিটাল মার্কেটিং, আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ প্রস্তাব প্রস্তুতকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনাসহ উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষক ও মেন্টরদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনের সুযোগ পাবেন।

এ উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং টেকসই উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের এসএমই খাতের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ কর্মসূচি ইতিবাচক অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com