1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯.৪৩ পিএম
  • ৮২ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।‌ জলাবদ্ধতা পরিবেশ দূষণ ও নাগরিক সেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তারাবো পৌর প্রশাসক এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী জাকির হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন।

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর বিএনপির নেতা মনোয়ার শাওন ভূঁইয়া, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক হাজী হাসান ইমাম বাবুল এবং জামায়াতে ইসলামীর নেতা আলামিন ও আবু তৈয়ব, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সাউথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় পৌর এলাকার পানি সরবরাহ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

সভায় পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com