1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড

মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২.৪৫ পিএম
  • ৭৭ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রার্থী শাহিন আহমেদ শরীফ।

নির্বাচনকে সামনে রেখে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়া। মানুষের আস্থা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে চান তিনি।

বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান এই প্রার্থী।

তিনি মনে করেন, এলাকার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ থাকবে এবং নাগরিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শাহিন আহমেদ শরীফের ভাষ্য, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান।
স্থানীয় পর্যায়ে তাঁর এই নির্বাচনী উদ্যোগকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে ভোটের মাঠেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com