1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬.১৫ পিএম
  • ১০৭ Time View

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো দেশের নাম্বার ওয়ান টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স। আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন আকিজ সিরামিকসের প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট।

বর্তমানে দেশজুড়ে আকিজ সিরামিকসের ৪ হাজারের বেশি রিটেইল শপ ও প্রায় ৪০০টি শোরুম রয়েছে। এই বিস্তৃত সেলস নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে আকিজ সিরামিকসের মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলস। ব্র্যান্ডটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এর বিজনেস অ্যাসোসিয়েটরা।

বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে প্রতিবছর ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স আয়োজন করে আসছে আকিজ সিরামিকস। বিজনেস অ্যাসোসিয়েটদের সম্মিলিত প্রচেষ্টা এবং ক্রেতাদের আস্থায় দেশের টাইলস বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় টানা ৭ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও ২ বার সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছে আকিজ সিরামিকস।

গত ১৩ নভেম্বর ২০২৬, ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে আয়োজিত এ সম্মেলনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কনফারেন্সের বিভিন্ন সেশনে উঠে আসে ব্যবসার নতুন সম্ভাবনা ও আগামী দিনের অগ্রযাত্রার নানা দিক।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা লাঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজনেস কনফারেন্সের পাশাপাশি অংশগ্রহণকারী অতিথিরা ব্যাংককের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com