1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ৮৩ Time View

YKK বাংলাদেশ উদযাপন করল তাদের রজতজয়ন্তী—বিশ্বাস, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর। ৮ নভেম্বর ২০২৬ তারিখে, YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ঢাকার র‍্যাডিসনব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন করেছে।

এই উদযাপন,বাংলাদেশে কোম্পানিটির ২৫ বছরের প্রতিশ্রুতি, প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং উৎকর্ষের যাত্রাকে চিহ্নিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন YKK কর্পোরেশন, জাপানের প্রেসিডেন্ট মিঃ কোইচি মাতসুশিমা; YKK হোল্ডিং এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মিঃ কাজুতো দাইমন; YKK ISAMEA অঞ্চলের প্রেসিডেন্ট মিঃ জিন দেগুচি; YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ তাকাহিকো আসানো। এছাড়াও ছিলেন YKK Bangladesh  -এর কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিঃ শিনিচি সাইদা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং কোম্পানির সম্মানিত কাষ্টমারগণ।

অনুষ্ঠানে YKK বাংলাদেশের ২৫ বছরের যাত্রা ও অর্জনগুলো তুলে ধরা হয়। দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এমপ্লয়ীদের সম্মাননা প্রদান করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।সকল এমপ্লয়ীকে রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ ব্যাকপ্যাক উপহার দেওয়া হয়, সেইসাথেএকটি আনন্দঘন উদযাপনের আয়োজন করা হয়।

এই রজতজয়ন্তী উদযাপন কেবল গত ২৫ বছরে YKK বাংলাদেশের অর্জনগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল না, বরং এটি দলগতকাজ (teamwork), উদ্ভাবন এবং নিরন্তর উৎকর্ষের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোম্পানিটির দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com