পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৩১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।