1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬.১০ পিএম
  • ১৪৪ Time View

শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। তাঁর পাওয়া ঘরভর্তি উপহারের পণ্য তালিকায় রয়েছে- ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।

দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করতেই ঘরভর্তি পণ্য উপহার পেয়ে মহাখুশি লিপিয়ারা। তার পরিবারে বইছে খুশির বন্যা। এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্সেলের ঘরভর্তি উপহারের সংবাদ।

রোববার (১৫ নভেম্বর, ২০২৬) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা মোছাঃ লিপিয়ারার হাতে মার্সেলের ঘরভর্তি উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর সত্ত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

সম্প্রতি সিজন-২৫ এর আওতায় তাজ ইলেকট্রনিক্স থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনার পর ক্রেতা লিপিয়ারার নাম, মোবাইল নাম্বার, ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধন করার পরপরই মার্সেল থেকে লিপিয়ারার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ‘ঘরভর্তি উপহার’ পাওয়ার বিষয়টি জানানো হয়।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে লিপিয়ারা বলেন, মার্সেলের দেয়া অফার অনুযায়ী সত্যি সত্যি ‘ঘরভর্তি উপহার’ পেয়েছি। মার্সেল ফ্রিজ কিনে এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেনের মত দামী পণ্যসহ আরো অনেক পণ্য উপহার পেয়ে আমার পরিবার মহাখুশি। আমাদের মত সাধারণ ক্রেতাদের এমন বিশাল উপহার দেয়ায় মার্সেলকে অনেক ধন্যবাদ।

লিপিয়ারার হাতে ঘরভর্তি উপহারের পণ্য হস্তান্তর করার পর অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী দীঘি বলেন, মার্সেল সাধারণ ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি যে শতভাগ রক্ষা করে- তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান। দেশীয় শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের উন্নতমানের পণ্য ক্রয় করার আহবান জানান তাঁরা।

উপহার হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি দর্শকদের মজার মজার সব কৌতুক পরিবেশন করেন মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মার্সেলের ‘ঘরভর্তি উপহার’ হস্তান্তরের অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com