1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ

  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২.০৬ পিএম
  • ৪৩ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির।

সভায় সহকারী কমিশনার ফাহাদ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সভাপতি গত মাসের সভার আলোচ্যসূচি ও গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ, বেকারি, হাসপাতাল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে তদারকি জোরদার এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

সভায় হোটেল-রেস্তোরাঁর খাবার তৈরিতে কাপড়ের রং এবং গবাদিপশুর জন্য ব্যবহৃত লবণ খাদ্যদ্রব্যে ব্যবহারের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া রান্নাঘরের পাশে বা কাছাকাছি ওয়াশরুম থাকা স্বাস্থ্যসম্মত নয় উল্লেখ করে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বেকারিতে শিশুদের জন্য তৈরি বিভিন্ন খাদ্যপণ্যে নকল বিএসটিআইয়ের সিল ব্যবহার করে পণ্য বিক্রির অভিযোগও আলোচনায় উঠে আসে। একই সঙ্গে শিশুদের আকৃষ্ট করতে খাদ্যপণ্যের সঙ্গে দেওয়া রাবার ও প্লাস্টিকের খেলনার নিরাপত্তা ও মান যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

হাসপাতাল এলাকায় হকার ও দোকানপাটের অনিয়ম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিয়মিত বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব কার্যক্রমের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

সভায় চুয়াডাঙ্গা শহরের দোকানপাট সপ্তাহে এক দিন বন্ধ রাখার নিয়ম থাকলেও অনেক দোকান বন্ধ না রাখার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের দোকান খোলা ও বন্ধের সময় পুনর্বিন্যাসের প্রস্তাব ওঠে। প্রস্তাবে সকালে দুই ঘণ্টা সময় কমিয়ে রাতে দুই ঘণ্টা বাড়ানোর অনুরোধ জানানো হয়। এতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি ক্রেতাদের চাহিদার বিষয়টিও বিবেচনায় রাখার কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) দেবাশিস কুমার দাস, পুলিশ পরিদর্শক মনির হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, মৎস্য উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক ইকবাল শরীফ, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম, মালিক লার্জসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com