1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান

  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২.০৯ পিএম
  • ৫৯ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার ‘খ’ ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, কিশোর গ্যাংবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর-২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামানকে ‘খ’ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেলেন।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে জেলার আরও আটজন পুলিশ কর্মকর্তা ও আটজন কনস্টেবলকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় চান্দিনা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com