1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১.৩০ এএম
  • ৬৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও একটি ভেকুর দুটি ১২ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com