1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর

  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫.৩৮ পিএম
  • ২০ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ জন্য চার আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।

আদালত সূত্রে জানা যায়, মামলার প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে। তাদের গাজীপুর থেকে কুমিল্লায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। চার আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। নির্ধারিত দিনে আসামিরা উপস্থিত হলে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম শুরু হবে। কোনো আসামি অনুপস্থিত থাকলে এ বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে হবে বলে আমি জানতে পেরেছি। অভিযোগপত্রে দুই আসামির বয়স কম দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হত্যার মতো গুরুতর অপরাধের বিচারে ওই দুই আসামি যেন লঘুদণ্ডে রেহাই না পায়, সেটিই আমার প্রত্যাশা।

পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে। আসামিপক্ষ একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। এটি তাদের আইনি অধিকার। তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় আইনি কার্যক্রম চালিয়ে যাবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ মামলায় অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে। ওই দুই কিশোর বর্তমানে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com