1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫.৫৯ পিএম
  • ১০১ Time View

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: আধুনিক ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী, সহজলভ্য ও সমন্বিত আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিজ নিজ অভিজ্ঞতা, দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকসেবার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং সমন্বিত আর্থিক সেবায় গ্রাহকদের প্রবেশাধিকার বাড়াতে কাজ করবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জামিল আনসারীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্ব- উদ্ভাবন, গ্রাহকবান্ধব সেবা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার প্রতি উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংক তার সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি কৌশলগত প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com