1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার

কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০.২১ পিএম
  • ২১ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা, বিয়ার, কসমেটিকস, বাজি ও একটি আইফোনসহ ৩ লাখ ৮৬ হাজার ১৩০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা গত ২৪ ঘণ্টায় (২৩ নভেম্বর রাত ১১টা থেকে ২৪ নভেম্বর রাত ১১টা পর্যন্ত) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত থেকে ৩৩ কেজি গাঁজা, ২৪ বোতল বিয়ার, ৩৬২ পিস কসমেটিকস সামগ্রী, ২৯৪ পিস বাজি এবং একটি আইফোন জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৬ হাজার ১৩০ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com