1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর

২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬.২৮ পিএম
  • ১৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব সংশোধন করে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে বোর্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ২৫ কোটি শেয়ারের বদলে ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মোট মূল্য ২৮৫ কোটি টাকা, যা ২ কোটি ইউরোর সমপরিমাণ। তবে তহবিল গ্রহণের তারিখে ইউরোর বিনিময় হার অনুযায়ী চূড়ান্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে গত ২৬ অক্টোবর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যেও সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টে সরাসরি উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হবে। অনলাইনে সভায় অংশ নেওয়ার লিংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com