স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান খন্দকার রুমী এহসানুল হক। সভায় কমিটির সদস্য এস এ এমডি হোসেন, গুলজার আহমেদ ও গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং আইসিসি ডিভিশনের প্রধান মোঃ সায়েজুদ্দীন আহাম্মেদ।