1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬.৪৮ পিএম
  • ৯৫ Time View

[ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬] ‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে। এ ছাড়া ‘সিএক্স চ্যাম্পিয়ন’ ও ‘ব্র্যান্ড আইকন’ বিভাগেও পুরস্কার পেয়েছে বাংলালিংক।

মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগবিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্ল্যাটফর্ম ‘দ্য ফাস্ট মোড’ এ পুরস্কার দিয়ে থাকে। টেলিযোগাযোগ, স্যাটেলাইট ও ডেটা সেন্টার খাতে উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পের সামগ্রিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে ১১টি বিভাগে ৫০০টির বেশি প্রতিষ্ঠান মনোনয়ন জমা দেয়। সব মিলিয়ে ৮০টির বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

‘টেলকো-গ্লোবাল’ বিভাগে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ইওহান বুসে। ডিজিটাল রূপান্তর ও সংযোগসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে তার দূরদর্শী নেতৃত্ব, প্রভাব ও কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

ইওহান বুসের নেতৃত্বে বাংলালিংক বিনোদন, লাইফস্টাইল ও আর্থিক সেবার মতো বিভিন্ন খাতে নিজেদের ডিজিটাল সেবার পরিসর বাড়িয়েছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে গিয়ে গ্রাহকদের নানা চাহিদা পূরণে নিজস্ব একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। ভিওনের ‘ডিও১৪৪০’ ভিশন এক্ষেত্রে কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে।

বাংলালিংকের এ ডিজিটাল সেবার পরিসরে রয়েছে লাইভ খেলা দেখা,টিভি চ্যানেল ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখার প্ল্যাটফর্ম টফি; তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম রাইজ; এবং দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক অ্যাপ ‘মুক্ত’, যেখানে সব অপারেটরের গ্রাহকেরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে লগইন করতে পারেন। মুক্ত অ্যাপে গান ও গল্প শোনা, গেমিং, লাইভ খেলা দেখা, সংবাদ, ধর্মীয় পডকাস্ট ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নানা ধরণের কনটেন্ট রয়েছে।

অন্যদিকে, দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়াতে চালু করা হয়েছে ‘মুক্ত পে’। পাশাপাশি, ডিজিটাল ব্যাংক ‘নোভা’ চালুতে স্কয়ার গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে ভিওন। এসব উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের ব্যবসায় প্রচলিত টেলিযোগাযোগ সেবার পাশাপাশি একাধিক ডিজিটাল পণ্য ও সেবার সমন্বয়ে নতুন পরিসর তৈরি হয়েছে।

বুসের এই স্বীকৃতি বাংলালিংকের ব্যবসায়িক কৌশলে পরিবর্তনকে তুলে ধরেছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে প্রতিষ্ঠানটি একাধিক ডিজিটাল সেবা ও পণ্যের সমন্বয়ে একটি বৃহৎ ও ইন্টারকানেক্টেড ইকোসিস্টেম গড়ে তুলছে।

অন্যদিকে, টানা দ্বিতীয় বছরের মতো ‘সিএক্স চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে বাংলালিংক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকসেবার অভিজ্ঞতায় পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম জেনারেটিভ এআই-চালিত কথোপকথনভিত্তিক চ্যাটবট, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের গ্রাহকদের সেবা দিচ্ছে।

পাশাপাশি সেবার মানোন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো সমস্যা তৈরি হওয়ার আগেই তা শনাক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ স্বীকৃতিতে স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দক্ষিণ এশিয়ার প্রথম মোবাইল স্যাটেলাইট নেটওয়ার্ক চালুর বিষয়টিও বিবেচিত হয়েছে। এর মাধ্যমে গভীর সমুদ্র ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও এখন সংযোগসেবা পাচ্ছেন। এসব উদ্যোগের ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আরও বুদ্ধিদীপ্ত, নিরবচ্ছিন এবং আগাম উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

‘ব্র্যান্ড আইকন অ্যাওয়ার্ড ফর পারফরম্যান্স’ বিভাগে বাংলালিংকের সম্মাননা একটি প্রচলিত টেলিযোগাযোগ অপারেটর থেকে ‘পিপল-ফার্স্ট’ ডিজিটাল অপারেটর হিসেবে ব্র্যান্ডটির রূপান্তরের স্বীকৃতি। ‘বাংলালিংক ফর ইউ’ প্রতিশ্রুতিকে সামনে রেখে গ্রাহকদের প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিয়ে নিজেদের পণ্য ও সেবা তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এ প্রতিশ্রুতির প্রতিফলন রয়েছে বাংলালিংকের স্টারলিংক-চালিত স্যাটেলাইট-টু-মোবাইল সংযোগ, ভিও ওয়াইফাই সেবার বিস্তার, টেকভ্যানের মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোনের সঙ্গে সংযোগসেবা এবং ডেলিভারি কর্মীদের জন্য বিশেষ টেলিকম প্যাক চালু করার মতোন উদ্যোগে। পাশাপাশি নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিনোদন, লাইফস্টাইল ও ডিজিটাল আর্থিক সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে বাংলালিংক।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন,“এ স্বীকৃতি সবার জন্য আরও সমৃদ্ধ জীবন গড়ার লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, প্রযুক্তি ও উদ্ভাবনের কাজ শুধু সংযোগসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি এবং জীবনযাত্রার মান উন্নয়নেও এর ভূমিকা থাকা প্রয়োজন। এ লক্ষ্য থেকেই নির্ভরযোগ্য সংযোগসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা স্টারলিংকের মতো উদ্যোগ নিয়েছি। একইভাবে ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চালু করেছি মুক্ত পে। মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এসব উদ্যোগ নিয়েছি। এ পুরস্কার আমি বাংলালিংকের সেই সকল কর্মীদের উৎসর্গ করছি, যাঁদের নিষ্ঠা ও প্রচেষ্টায় আমাদের এই লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে।”

উদ্ভাবন ও গ্রাহকসেবায় অগ্রগতি ধরে রেখে সংযোগসেবার পরিসর বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে নতুন বিভিন্ন ডিজিটাল সেবা চালু করছে বাংলালিংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com