1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর সিমেন্টের বাড়তি চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে হাইডেলবার্গ ওয়ালটন ডিজি-টেক অধিগ্রহণে নতুন শেয়ার ছাড়বে ওয়ালটন হাই-টেক কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২.১৭ পিএম
  • ৭০ Time View

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”র সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।  ২৪ নভেম্বর মঙ্গলবার বিকালে রাজউকের পূর্বাচল নতুন শহর ৪নং সেক্টর মাঠে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া।

টূর্ণামেন্ট উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিপলু ভুঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কালাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর, শরীফ মিয়া প্রমূখ।

সেমিফাইনালে মুখোমুখি হন ‘গোলাকান্দাইল একাদশ বনাম মস্তুুল একাদশ’।

​শিমুলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ১২ টি গ্রামের বিভিন্ন ক্যাটাগরির ফুটবল টীম অংশ নেয়।

এ সময় প্রধান অতিথি আবু মোহাম্মদ মাসুম তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে নতুনভাবে সুসংগঠিত করতে তরুণদের নিয়ে খেলাধুলাসহ নানা বিষয়ে উৎসাহ দিয়েছেন।  বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তরুণ প্রজন্মকে কর্মমুখী করতে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভাবে অবদান রাখতে কাজ করছেন। রূপগঞ্জের প্রতিটি অঞ্চলে মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু খেলাধুলাকে উৎসাহ দিচ্ছেন। বাংলাদেশ ফুটবল প্রেমী, তাই ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। এ সংস্কৃতি ফিরে আনবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com