1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সিমেন্টের বাড়তি চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে হাইডেলবার্গ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২.৩৫ পিএম
  • ১০০ Time View

বাজারে সিমেন্টের বাড়তি চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে কোম্পানিটি বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, অলিম্পিক সিমেন্ট লিমিটেডকে সিমেন্ট উৎপাদনের জন্য ক্লিংকারসহ প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ সরবরাহ করবে। অলিম্পিক সিমেন্ট লিমিটেড এসব উপকরণ ব্যবহার করে হাইডেলবার্গের জন্য তাদের সুনির্দিষ্ট মান নিশ্চিত করে এবং তাদের গাইডলাইন অনুসরণ করে সিমেন্ট উৎপাদন করবে। এই সিমেন্ট হাইডেলবার্গের ব্র্যান্ড নামে তাদের নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হবে। অলিম্পিক সিমেন্ট লিমিটেড উৎপাদিত সিমেন্টের জন্য হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের কাছ থেকে অর্থ পাবে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পরিচালনা পর্ষদের সভায় আলোচিত চুক্তিটি অনুমোদন করা হয়।

হাইডেলবার্গের ভাষ্য অনুসারে, এ চুক্তি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কোম্পানির চাহিদা পূরণে সহায়তা করবে। প্রাথমিকভাবে চুক্তিটির মেয়াদ হবে ৬ মাস, তবে এটি নবায়নের সুযোগ থাকবে।

বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস (পুরাতন নাম- হাইডেলবার্গ সিমেন্ট)  সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্ট ব্র্যান্ডে নামে সিমেন্ট বাজারজাত করে থাকে। তাদের প্রধান কারখানা নারায়ণগঞ্জ জেলার তারাবোতে অবস্থিত। এছাড়া চট্টগ্রামের হালিশহর এবং মুন্সিগঞ্জের মুক্তারপুরেও কারখানা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com