1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০.৪৯ পিএম
  • ৩৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বিবিরবাজার সীমান্তের ওপারে ভারতের অংশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিবিরবাজার স্থলবন্দর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, গতকাল আগরতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম পরিদর্শনে এসেছেন বলে তারা জানতে পেরেছেন। আজ তারা বিবিরবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অংশ পরিদর্শন করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। ডিসেম্বর মাসজুড়ে বিবিরবাজার সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com