1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০.১৮ এএম
  • ৪৩ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠন ও কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস)-এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ আয়োজনে আলোচনা সভা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানো ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বলিয়ারপুর গ্রামের কৃতী সন্তান ও মুখ্য সমন্বয়ক (SDG)-এর একান্ত সচিব মোঃ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সরকার ও প্রশাসন মাদক নির্মূলে কাজ করছে। পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে যুবদল নেতা ও কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উপদেষ্টা আওয়ালুজ্জামান রাসেল বলেন, “মাদকমুক্ত যুবসমাজ গঠন আমাদের সবার দায়িত্ব। নাগদাহ ইউনিয়নের একজন নাগরিক হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনে আমি আপনাদের পাশে আছি। মাদকের কারণে কিশোর, যুবক ও বয়স্ক—সব বয়সের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ গোলাম রহমান, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওহিমুদ্দিন, কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস)এর সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক, সদস্য -রাসেল, ইমদাদুল হক,বলিয়ারপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক, যুবদল নেতা আলমগীর হোসেন ও জামায়াত নেতা তৌহিদুল ইসলাম বিপুল।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন রজনী বিশ্বাস, মাসুদ রানা, শরিফ হাসানসহ স্থানীয় শিল্পীরা।

আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) ও মাদকবিরোধী যুব সংগঠনের এ উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্ম খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com