1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ

  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯.৪১ পিএম
  • ৪০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আখচাষিদের জন্য নগদ অর্থ প্রণোদনা বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের মাধ্যমে আখ চাষে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্স ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশজুড়ে মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতায় ৩ হাজার ১৮৫ জন আখচাষির মধ্যে ৯৫ লাখ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়। এ তালিকায় রয়েছেন ১০ জন নারী আখচাষি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মো. রাজিবুল ইসলাম, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (কৃষি বাণিজ্যিক খামার) মো. বিল্লাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন আখচাষি কল্যাণী ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখচাষি অহিদুজ্জামান অহিদ, জালাল উদ্দিন লিটন, আওয়াল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কেরু অ্যান্ড কোম্পানির আখচাষিদের মধ্যে নগদ অর্থ প্রণোদনা বিতরণকে আখ চাষে উৎসাহ জোগানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে চাষিদের উৎপাদন কার্যক্রমে সহায়তা দেওয়ার পাশাপাশি আখ চাষে আগ্রহ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com