1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন বিগত ১৩ বছরে ৭২,৭৩৬ টি সড়ক দুর্ঘটনায় ১,২৫,৪০৫ জন নিহত ১,৭৬,২৪৯ জন আহত; বিগত সরকারের ভুলনীতি সড়কে দুর্ঘটনা বাড়িয়েছে – যাত্রী কল্যাণ সমিতি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিআইএফসি

বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১.৩৪ পিএম
  • ৩৭ Time View

বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোঃ বাহাদুর মুন্সি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।বাহাদুর মুন্সি একজন স্বচ্ছ ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ।তিনি রাজনীতির কারনে অনেক মামলা হামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছেন।তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা মনে করেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাহাদুর মুন্সির কিছু কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ ধরনের বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাইয়ের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় সমাধান করা প্রয়োজন। সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমীচীন নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া অভিযোগ প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বিবৃতিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com