1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯.১৭ পিএম
  • ৪৭ Time View

জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো প্রথম সারির ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ওয়ালটন। তাঁদের অনেকেই সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরে নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ ও কোচিং স্টাফ।

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় এনে ডি-থ্রি ট্রফি আয়োজন করছে বিসিবি। নতুন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর, ২০২৬) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম।

সকাল ১০টায় শুরু হওয়া দীর্ঘ আট ঘণ্টার নিলামে তোলা হয় ২৬৯ জন ক্রিকেটারকে। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামে ছয় ফ্র্যাঞ্চাইজি। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে ক্রিকেটার বেছে নেয় দলগুলো। ফলে প্রতিটি দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

নিলামে ওয়ালটনের অন্যতম বড় চমক জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাঁকে দলে নিতে ওয়ালটন ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ এবং অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ ছাড়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, প্রতিভাবান তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে ৬২ লাখ, অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ওয়ালটন।

বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে তাসকিন ও নাসুমের পাশাপাশি দলে নেওয়া হয়েছে তরুণ পেসার ইকবাল হাসান ইমনকে। তাঁকে পেতে ব্যয় হয়েছে ৬৬ লাখ পয়েন্ট। অন্যদিকে প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে ৩২ লাখ পয়েন্ট করে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ওয়ালটনের স্কোয়াডের অন্যতম বড় শক্তি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়। মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের আক্রমণাত্মক ব্যাটিং, তাসকিনের গতিময় পেস আক্রমণ এবং মুমিনুলের দীর্ঘ সংস্করণের ক্রিকেটে অভিজ্ঞতা দলটিকে বাড়তি শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নাসুমের স্পিন, রনি ও মার্শালের ব্যাটিং অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের সামর্থ্য তিন সংস্করণের প্রতিযোগিতায় ওয়ালটনকে শক্ত অবস্থানে রাখতে পারে।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।

নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। তারকাসমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওয়ালটন। খেলোয়াড়দের সামর্থ্য এবং অভিজ্ঞ কোচের নেতৃত্বে দলটি ভালো ক্রিকেট উপহার দিতে পারবে বলে তাঁর বিশ্বাস।

আমিন খান বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার  দেব, অবশ্যই জিতব।”

ওয়ালটনের স্কোয়াডে জাতীয় দলের অধিনায়কত্বের অভিজ্ঞতাসম্পন্ন মিরাজ ও লিটনের মতো ক্রিকেটার থাকলেও এখনো অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে কোচ আবদুর রাজ্জাক জানান, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় অধিনায়কত্বের সিদ্ধান্ত নেওয়া হবে।

কোচ হিসেবে নতুন দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে রাজ্জাক বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা, মাঠের কাছাকাছি সময় কাটানো এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর জন্য আনন্দের। তবে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং দলকে ভালো ফল এনে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ থাকছে ডি-থ্রি ট্রফিতে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারকা ক্রিকেটারদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যম এবং কোচিং স্টাফের পরিকল্পনাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় সাফল্য পেতে চায় ওয়ালটন। শক্তিশালী স্কোয়াড নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য এখন মাঠের পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া এবং শিরোপা জয়।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com