1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.৩৯ এএম
  • ৬৬ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। সব শিক্ষা বোর্ডের ফল একত্রে প্রকাশের পর দেখা গেছে, এবার জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

বোর্ডভিত্তিক ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হলেও পরে সেগুলো নেওয়া হয়।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা কার্যালয়ে ফল পাওয়া যাবে না।

এবার এসএমএসে ফল জানতে নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে। আগের ১৬২২২ নম্বরের বদলে এবার ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC DHA Roll 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে ‘DHA’-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে।

এ ছাড়া শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd থেকে ফল জানা যাবে।

ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম হিসেবে ‘HSC/Alim/Equivalent’ এবং সাল হিসেবে ২০২৬ নির্বাচন করতে হবে। এরপর বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই ফল দেখা যাবে। সেখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com