1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.৪১ এএম
  • ৫২ Time View

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানি বহনকারী লরিগুলো প্রকল্পে প্রবেশ করে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়া থেকে বিশেষ ফ্লাইটে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ৩টার দিকে তিনটি লরিতে করে কঠোর নিরাপত্তার মধ্যে সড়কপথে রূপপুরের উদ্দেশে রওনা হয় এগুলো।

জ্বালানি পরিবহনের সময় মহাসড়কে যানজট এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পুরো যাত্রাপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর বিশেষ দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

প্রকল্প সূত্রে জানা গেছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও সাতটি ফ্লাইটে বাকি জ্বালানি পৌঁছানোর কথা রয়েছে। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়াই কেন্দ্রটির জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে।

এদিকে রূপপুর প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশা, আগামী ডিসেম্বরের মধ্যেই এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন সক্ষমতা যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com