1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪.৪৭ পিএম
  • ৪৭ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: “হাত ধোয়ায় নায়ক হোন”—প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কালিয়া উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল আয়োজনের মূল লক্ষ্য।
এ অনুষ্ঠান আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডলের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানী,  সমাজসেবা কর্মকর্তা মো. রফিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com