1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০.৪২ পিএম
  • ৩৮ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে চুয়াডাঙ্গায় তিন দিনের সরকারি সফর করছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল।

সফরের অংশ হিসেবে রোববার (২৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলায় প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে সার বিক্রির দোকান ও গুদাম পরিদর্শন করে সার মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি যাচাই করেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এ সফর রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত চলে। সফরকালে জেলার বিভিন্ন এলাকার সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শনের পাশাপাশি কৃষক, সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন যুগ্ম সচিব। এ সময় সার মজুত ও বিক্রির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

রোববার আলমডাঙ্গায় পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সার দোকান ও গুদামের মালিকেরা।

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, কৃষকদের কাছে সারের নিয়মিত সরবরাহ বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com