মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৫ ভৈরবে পাদুকা কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিজ হাতে রাস্তা পরিষ্কার ও ডাস্টবিন স্থাপন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

ভৈরবে পাদুকা কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রেনুট্রেডার্স এন্ড প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ছাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার প্রায় দেড় কোটি টাকার মত ক্ষতির দাবী কর্মকর্তাদের।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে শিবপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় রেনুট্রেডার্স এন্ড প্লাস্টিক কারখানায় এঘটনা ঘটে।

কারখানার প্রোডাকশন ম্যানেজার আজাহারুল করিম রিংকু বলেন, সকাল সাতটার দিকে কাজ করে রেষ্টে যায় শ্রমিকরা। এই সময় সময় বিদ্যুৎতে সর্ট সার্কিট হয়ে ক্যামিলের ড্রামে এর উপর পড়লে সাথে সাথে আগুন ধরে যায়।কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নিবানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মার্কেটিং অফিসার মিলন মিয়া বলপন, কারখানাটিতে ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। আগুনে পুড়ে কারখানার সব ছাই হয়ে গেলো। সামনে ঈদ এই সময় শ্রমিক কোথাও চাকরি ও নিতে পারবে না। প্রতিটি পরিবারের ঈদ আনন্দ নিমিষেই শেষ হয়ে গেলে এখন তারা দিশাহারা। সরকার যদি ক্ষয়ক্ষতি পরিমাণ

সঠিক তদন্ত করে মালিক পক্ষকে কিছুটা সহযোগিতা করতো তাহলে আমরা শ্রমিকরা এর কিছু অংশ হলেও শ্রমিকরা পেতাম।

কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস উপপরিচালক মোফাজ্জল হুসেইন বলেন, খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS