1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০.৫৪ পিএম
  • ১১১ Time View

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং আর্থিক খাতে সুশাসন ও শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, ঋণ শ্রেণিকরণের বর্তমান পরিস্থিতি এবং ক্রমবর্ধমান খেলাপি ঋণের পরিমাণ ও হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ পরিস্থিতি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধানের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও বাংলাদেশ পুলিশের মধ্যে নিয়মিত ত্রৈমাসিক সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব দেন বিএবি নেতৃবৃন্দ। তাঁদের মতে, এ ধরনের নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে খেলাপি ঋণ আদায়, আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

বিএবি নেতৃবৃন্দের এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করে আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি। তিনি রাষ্ট্রের উন্নয়ন ও ব্যাংকিং খাতে সুশাসন, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক আইনানুগ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় আইজিপি দেশের পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করতে ব্যাংকিং খাতের উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি ব্যাংক গুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় জননিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাংকগুলোর যৌথ অর্থায়নে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন আইজিপি। বিশেষ করে মাদকবিরোধী সচেতনতা, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং, সাইবার অপরাধ এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন, প্রামাণ্যচিত্র নির্মাণ এবং বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পূবালী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও বিএবি এর ভাইস চেয়ারম্যান মনজুরুর রহমান, ব্যাংক এশিয়া পিএলসি-এর চেয়ারম্যান ও বিএবি এর ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এনসিসি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) এ. কে. এম. আওলাদ হোসেন; অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা); ডিআইজি (অ্যাডমিন) মোঃ হুমায়ুন কবীর এবং অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সভায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায়ে আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়নে আইনানুগ সহযোগিতা নিশ্চিত করা এবং জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com