1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০.৩৭ পিএম
  • ৩৭ Time View

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬: সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে মোট ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান প্রদান করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এই অনুদানের আওতায় উত্তরা, ঢাকায় অবস্থিত এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি ব্যাংক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা প্রদান নয়; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাংকের দায়িত্বশীল ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যাংক বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল আর্থিক প্রবৃদ্ধি কিংবা ব্যবসায়িক অর্জনে সীমাবদ্ধ থাকে না; বরং মানুষের কল্যাণে অবদান রাখা, সামাজিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়ার মধ্য দিয়েই তার প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ও দায়বদ্ধতা অর্থবহ হয়ে ওঠে।

‘ট্রাস্ট, সিকিউরিটি ও প্রোগ্রেস’—এই মূল দর্শনকে ধারণ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক কল্যাণ ও টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com