1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং

  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০.৩৯ পিএম
  • ৯৩ Time View

[ঢাকা, নভেম্বর ০৯, ২০২৬] ফ্যান জিংকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে হায়ার বাংলাদেশ লিমিটেড। গত অক্টোবরে নতুন এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পেশাগত জীবনে প্রায় দুই দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তাঁর। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে হায়ারের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির অপারেশনস ও প্রবৃদ্ধি-সংক্রান্ত উদ্যোগের নেতৃত্ব দেবেন ফ্যান।

২০১১ সালে মালয়েশিয়ায় হায়ারের রুম এয়ার কন্ডিশনার (আরএসি) বিভাগের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন ফ্যান জিং। তিন বছর পর, ২০১৪ সালে তিনি থাইল্যান্ডে যান। সেখানে প্রথমে আরএসি বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর এবং পরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আবাসিক ও বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ব্যবসা, হায়ারের প্রিমিয়াম ব্র্যান্ড ‘কাসার্তে’ এবং কিস্তিতে পণ্য কেনার প্রকল্প ‘ইউডি’ পরিচালনার দায়িত্বে ছিলেন।

মালয়েশিয়ায় ফিরে ২০২২ সালের মে মাসে হায়ার মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান ফ্যান। বাংলাদেশে নতুন দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক বিজনেস অপারেশনস দেখভাল করেন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল সেলস ও মার্কেটিং, কাস্টমার রিলেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট।

নতুন দায়িত্ব নিয়ে ফ্যান জিং বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে কাজ করার সুযোগ হয়েছে আমার। প্রতিটি বাজারে কাজের ধরন ও চ্যালেঞ্জ আলাদা। বাংলাদেশে নতুন এ দায়িত্ব আমার পেশাগত জীবনের এক নতুন অধ্যায়। এ দেশের বাজার সম্পর্কে আরও ভালোভাবে জানতে, এখানে যারা কাজ করছেন তাঁদের থেকে শিখতে চাই। পাশাপাশি, দেশের বাজারে হায়ার ইতিমধ্যে যে শক্ত অবস্থান তৈরি করেছে, তার ওপর ভিত্তি করে হায়ারের এ অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে চাই।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com