বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে দুই জাহাজ আইএমএফ-ও বিশ্বব্যাংকের বড় বার্তা: বাংলাদেশ পেতে পারে ২ বিলিয়ন ডলার হামের উপসর্গে ৮ শিশুসহ মোট ৯ জনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক নববর্ষে কৃষকদের জন্য উপহার: শুরু হলো কৃষক কার্ড বিতরণ ‎সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি ‎ ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘রমজান মাস মনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেবেন না। এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মহাপরিচালক ফারুক আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের অতি মুনাফার লোভ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রমজানের আগে যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হুট করে ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কারোরই ভালো লাগার কথা নয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, ‘আমরা বাজার তদারক করতে এসেছি। বাজারে যে মূল্যে পণ্য বিক্রি হওয়ার কথা, সেটা হচ্ছে কি না, তা দেখতে এসেছি।’

কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে, এ কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারক করা প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।’

বাজার গুটিকয় সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার যেন গুটিকয় ব্যক্তির হাতে জিম্মি না থাকে, সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসেবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। তবে কোনো কোনো পণ্যের দাম গত বছরের তুলনায় এবার কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে কম আছে। এটা আমার মুখের কথা নয়, পরিসংখ্যানই বলছে।’

সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও কর্মকর্তাদের ওপর ব্যবসায়ীদের চড়াও হওয়া এবং হুমকির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS