1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

‎ক্রেতা সেজে শিবচর বাজারে অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা, বিভিন্ন দোকানে জরিমানা ‎

  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২৬ পিএম
  • ২৫১ Time View

‎অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ‎পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্দবেশ ধারন করে ক্রেতা সেজে আগে বাজার ঘুরে তারপর অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

‎ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা শুক্রবার সকালে বোরকা পরিধান করে ছদ্দবেশে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষন করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে তিনি ছদ্দবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পন্য বিক্রি, ওজনে কম দেয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এদিন বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

‎শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্দবেশ ধারন করে প্রথমে বাজার মনিটরিং করি পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com